কবিতা সত্য-মিথ্যা
কবি বিএম সুজন হুসাইন
সময় ২৫ অক্টোবর, ২০২৩, রাত
লিখার স্থান যশোর
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রেম, বিরহ

আমি তোমাকে পাই নি
এটা মিথ্যা; ডাহা মিথ্যা কথা।
সত্য তো হলো তুমি আমার হও নি।
আমি তোমাকে বার বার পেয়েছি
বহুবার পেয়েছি; রাখতে পারি নি।
স্বপ্নে পেয়েছি, কল্পনায় পেয়েছি
অদেখায় পেয়েছি, অশরীরী পেয়েছি।
চোখের আশ্রুতে পেয়েছি, হাতের বাহুতে পেয়েছি।

শুধু তুমিই আমার হও নি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted