| কবিতা | মন্দের ভালো |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ২৩ অক্টোবর, ২০২৩, সকাল |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
সব মিলিয়ে অসহ্য, ঠিকের চেয়ে বেশি ভুল কে জানে কাকে ভোলাতে!
পরিচালক অদৃশ্য তবে গড়বড় করতে আমারো অবদান কম নয়,
গোড়া থেকে শুরু করলে যদি একই নকশা ফের...দরকার নেই,
মন্দের ভালো- আমার এ আনাড়িজন্ম বেদম হাসির খোরাক নিশ্চয়।