কবিতা রুপটা দেখে নয়
কবি মোঃ রুহুল আমিন
সময় ১৭-১০-২০২১
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

ভুল মানুষে দিলে হৃদয়
কাঁদবে আজী/বন,
দুখে কষ্টে কাটবে জীবন
দগ্ধ হবে মন।

মনটা দেবে সুজন চিনে
রূপটা দেখে নয়,
এমন সুজন চিনতে গেলে
কষ্ট করতে হয়।

মুখোশ পরা মানুষ জনে
সমাজ ভরা আজ,
চিনতে পারা কঠিন তাদের
আছে ভালো সাজ।

একটু ভেবে খুঁজতে থাকো
যাচায় করে নিন,
হৃদয় দিলে তাহার ‌লাগী
বাজবে বিষের‌ বীণ।

সঠিক মূল্য মিলবে তবে
যদি তাহার পাশ,
থাকবে ভালো জগৎ মাঝে
কাটবে বারো মাস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted