কবিতা তোমায় একবার দেখলেই ভালোবাসা হয়ে যায়
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রেম
Review This Poem

এই বিশ্বে কোথায় ভালোবাসা আছে
তা আমার খোঁজার দরকার নেই,
আমি খুঁজিও না
আমি শুধু তোমায় দেখে যাই।
কেন?
তোমায় একবার দেখলেই
ভালোবাসা হয়ে যায়,
তাই মন চায় না
অন্য কাউকে বা অন্য কিছুকে ভালোবাসতে।
যেদিন তোমায় প্রথম দেখেছিলাম
সেদিনই ভালোবেসে ফেলেছিলাম,
সেদিন থেকে আমি আর ভালোবাসার পার্থক্য করি না
কারণ সেদিন থেকে আমি তো তুমি ছাড়া
অন্য কিছু বা অন্য কাউকে দেখি না,
তাই অন্য ভালোবাসার প্রশ্নও ওঠে না।
তুমি যেন ভালোবাসার আধার!
সেই তোমায় প্রথম দেখা
সেই একবার দেখায় ভালোবেসে ফেলা,
তারপর থেকে আর ইচ্ছা করে না ভালোবাসার রুচি পাল্টাতে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/১০/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted