কবিতা অদ্ভুত
কবি নজরুল ইসলাম খান
সময় অক্টোবর ২০২৩ , সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

অদ্ভুত
———–
—নজরুল ইসলাম খান

রজবালি মোল্লা ,
খায় কাঁচাগোল্লা ।
আরও খেতে বাড়িতে
নিয়ে যায় টোল্লা ।

খেয়ে বাড়ে পেট,
বেঁধে যায় গেট ।
সাথে তাই নিতে হয়
হেল্পিং সেট ।

সকলের টাকা,
মেরে খায় একা।
খেয়ে খেয়ে পেট ছোঁয়
দিগন্ত রেখা।

এত করে লুট,
তবু সে নিখুঁত ।
নাই তার দূর্নীতি,
বড় অদ্ভুত ।

১৩/১০/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted