কবিতা মৃত্তিকার মুখ
কবি আতাউল হাকিম আরিফ
লিখার স্থান সীতাকুণ্ড, চট্টগ্রাম
কবিতার বিষয় প্রেম
Review This Poem

মৃত্তিকার মুখ
আতাউল হাকিম আরিফ

উড়ে যাচ্ছি মহাশূন্যের দিকে
উজ্জ্বল, অন্ধকার এবং গুমোট আবহে
হয়তোবা আমার চোখ দুটোই পাল্টে গেছে।
ধরণীর বুক কম্পিত হয়ে গোধূলিলগ্নে
ভেসে উঠে অবিকল মৃত্তিকার মুখ!

পীত বাদামী রঙের ছায়া,
মানুষ ও প্রাণীকুলের অজস্র জীবাশ্ম,
জলন্ত মেঘ ভেদ করে…
যক্ষপুরীদের উল্লাস যেমনটি থেমে নেই
তেমনি মহাশূণ্যের ছায়াবিন্যাসে
মৃত্তিকার মুখ
আমাকে যৌবনের ঘুঙুর পড়িয়ে দেয়।
উদগ্রীব তৃষ্ণার জলে-
নুয়ে পড়ে সমস্ত মহাজাগতিক দৃশ্যপট।

guest
0 Comments
Newest
Oldest Most Voted