কবিতা দ্রোপদীর অন্তহীন শাড়ির মতো
কবি আতাউল হাকিম আরিফ
লিখার স্থান সীতাকুণ্ড, চট্টগ্রাম
কবিতার বিষয় প্রেম
Review This Poem

দ্রোপদীর অন্তহীন শাড়ির মতো
আতাউল হাকিম আরিফ

কাছাকাছি কোথাও কি আছো?
ঐ যে শোন বীনার মূর্ছনা বাজে…
সম্মুখে পুকুর জলে তোমার ছায়া ঘুরে
ছেঁড়াখোঁড়া মনের আকুতি যেন
পাখিদের মতোই ডানা ঝাপটাই!

দ্রোপদীর অন্তহীন শাড়ির মতো, তুমিও….
যদি খসে পড়ে হৃদয়ের অর্গল
নিঃশব্দে নক্ষত্র পতনের ঘন্টা বাজবে।

তুমি যদি হয়ে উঠো একটি বৃক্ষ
কিংবা নদীর গহবর থেকে
উঠে আসা মাছেদের রানী,
স্বোতস্বিনী নদীর মতো কলরবে
পরাণের গহীন ভেতরে-
আমিও লিখব একখন্ড মহাকাব্য।

guest
0 Comments
Newest
Oldest Most Voted