কবিতা সম্পর্ক
কবি নজরুল ইসলাম খান
সময় অক্টোবর , ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, বাংলাদেশ
Review This Poem

সম্পর্ক
———
—নজরুল ইসলাম খান

ছোট্ট একটা দেশ আমাদের,
অনেক লোকের বাস।
সবাই মিলে পরম শান্তির
গড়েছি আবাস ।
এক জমিনে ফসল ফলাই,
তৃপ্তি করে খাই ।
দুঃখের সময় কান্না করি,
সুখে গা ভাসাই।
একই আলো -বায়ুতে সব
জীবন ধারণ করি ।
তৃষ্ণা পেলে মিষ্টি জলে
তৃষিত বুক ভরি ।
সবার সাথে এক মাটিতে
চরন ফেলে চলি ।
একই ভাষায় অন্তর খুলে
মনের কথা বলি ।
নানান ধর্মের হরেক মানুষ
পাশাপাশি রই ।
সবার সাথে ভালোবাসার
সম্পর্ক অথৈ ।
এমনি ভাবে বাঁচতে চাই যে
পরস্পরকে জেনে ।
তারই মাঝে দিও না কেউ
বিভেদ রেখা টেনে ।

০৪/১০/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted