| কবিতা | কলম ধরো কবি |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ০৩-১০-২০২৩ |
| লিখার স্থান | চট্টগ্রাম |
| কবিতার বিষয় | প্রতিবাদ |
কলম ধরো লেখক কবি
হোক প্রতিবাদ তবে,
কবির সম্মান অটুট রাখতে
কলম ধরো সবে।
লেখক কেনো সম্মান হানি
সোনার বাংলা-দেশে,
মারলো চাবুক কবির গায়ে
ওরা পশুর বেশে।
কবির গায়ে চাবুক মারে
এমন ভাবে কেনো?
মারলো চাবুক সব কবিদের
কবি জাতি জেনো।
কবি লেখক জাতির বিবেক
নীতি বাক্য বলে,
কবি লেখক পায়না সম্মান
জাতি অন্ধ হলে।
কবির এমন সম্মান হানি
মানবে কবি জাতি,
আছেন যতো লেখক কবি
সবাই কবির সাথী।