কবিতা চলছে কেনো জাতি
কবি মোঃ রুহুল আমিন
সময় তারিখ -৩০-০৯-২০২৩
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

নবীর নামে পালন করছো
এমন জন্মদিন,
সঠিক জ্ঞানের অভাবে হায়
পাপে হচ্ছে ঋণ!

পালন করো আমল দ্বারা
নামাজ রোজা করে,
দুরুদ জিকির করে আমল
পাপগুলো নাও ঝরে।

কাকে সাজায় করো পালন
পথের বাঁকে ঘুরে,
উনার নিয়ে বিভোর হয়েই
কাকে রাখলে দূরে?

অবুঝ নাদান মূর্খের মতোই
চলছে জাতি কেনো?
ওমর উসমান করলো নাকো
এমন ভাবে যেনো।

উনার নিয়ে গাড়ী বহর
সাজাও রঙিন ফুলে,
নেকআমল সব ঝরায় নিলে
অবুঝ জ্ঞানের ভুলে।

স্মরণ করলে গভীর রাতে
কেঁদে চোখের জলে,
পাপ কালিমা ঝরবে সবি
আমলের ওই ফলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted