কবিতা আছে লিখন ধর্মে
কবি মোঃ রুহুল আমিন
সময় তারিখ -৩০-০৯-২০২৩
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

মানুষ জাতি ধরার মাঝে
সৃষ্টি সেরা জেনো,
মানুষ মরলে ভীষণ খুশি
হচ্ছে মানুষ কেনো?

সব মানুষের বিচার হবে
শেষ বিচারের দিনে,
জানেন কেবা নাজাত পাবে
রবের হুকুম বিনে।

পাপ পূণ্যের ঐ হিসাব হবে
কতো নিখুঁত ভাবে,
পূণ্যের পাল্লা হইলে ভারী
নাজাত সেতো পাবে।

অতি চালাক ভাবো নিজের
থাকো গোপন পাপে,
বিচার শেষেই বুঝবে সেদিন
রবে অনল তাপে।

রবের কাছে নাজাত পাবার
জীবন গড়ো কর্মে,
কর্মের ফলে কোথায় যাবে
আছে লিখন ধর্মে।

মানুষ মরলে বেজায় খুশি
কিসে এমন দর্প,
বিবেক বোধে পশুর মতোই
নিজে হইলে খর্ব।

guest
0 Comments
Newest
Oldest Most Voted