কবিতা মেরুদণ্ড চুরি
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০১৮
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ

মেরুদণ্ড চুরি
**************
সুজিত কুমার ভৌমিক
********************
ধড়পড়িয়ে উঠল শ্যামা,
চিৎকার করে ওঠে।
চাকর বাকর অবাক দেখে,
বুঝল না কিছু মোটে।

চাকর বলে -"ওগো বাবু",
গিন্নি বলে -"ম্যাগো"।
পুত্র বলে-" হয়েছাটা কী?"
কন্যা বলে-"কী গো?"।

বাবু বলেন-" এতদিনের,
এত সাধের জিনিস,
চুরি গিয়েছে অলক্ষে মোর,
তোরা কী তা দেখেছিস?"

হাঁ করে সবে চমকে ওঠে,
হয়েছে ঘরে চুরি?
জমি?দলিল?সোনা?
নাকি টাকা ভুরী ভুরী।

"মেরুদণ্ড হয়েছে চুরি,
প্রতিবাদী সব ভাষা।
চুরি গিয়েছে বিবেক বুদ্ধি,
আগামী দিনের আশা।"

অবাক হয়ে বলল সবে-
"মেরুদণ্ড চুরি!,
জন্মে মোরা শুনিনি এমন,
চুরি-সুড়সুড়ী।

বৃদ্ধ বলে কাঁদো কাঁদো রবে-
" ছিল এক সে সুদিন,
প্রতিবাদী হয়ে উঠত মাথা,
মুখ?ভাষা-ম্যাগজিন।

এখন কেমন নেতিয়ে গেছি,
অজানা কেমন ভয়ে।
হারিয়ে ফেলেছি কথার ভাষা,
যুদ্ধহীন পরাজয়ে।

মেরুদণ্ড সবচেয়ে দামী,
সবার আত্ম-আপন।
চুরি ও হলে,ভাড়া ও দিলে,
পরাধীন হয় মন।"

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments