| কবিতা | কালো প্রতিবিম্ব |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | প্রতিবাদ |
| সময় | ২০২২ |
| উৎসর্গ | সুকুমার ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | জীবনমুখী, প্রতিবাদ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ |
কালো প্রতিবিম্ব
***************
সুজিত কুমার ভৌমিক
আমি যখন সবেমাত্র সিঁড়ি দিয়ে,
উপর দিকে উঠছি সাফল্যের দিকে আস্তে আস্তে,
অনুভব করলাম কারা যেন পেছন থেকে,
আমাকে টানার চেষ্টা করছে।
আমি সহানুভূতির চোখে ধীরে ধীরে,
নিচের দিকে তাকালাম।
কিন্তু এ কী?এ কী আমি দেখি?
আমি স্তম্ভিত হলাম।
কেউ বা আমার আত্মীয়,
কেউ বা আমার বন্ধু,
কেউ বা আমার স্বজন,
আমার সহকর্মী,
আমার নিকট পরিজন।
ভয়ানক নেকড়ে বাঘের মতো,
তারা আমার দিকে চিৎকার করতে শুরু করল।
তাদের সম্মিলিত চিৎকারে আমার কান যেন,
বন্ধ হয়ে আসার উপক্রম হল।
আমি মনে মনে ভাবতে লাগলাম,
-"এত শত্রু আমার আছে?
এত আমার পেছনে লাগার বন্ধু?
এরা সবাই শত্রু হয়ে উঠল কেন?
কী বা মোর দোষ, ত্রুটি আছে?"
তাদের কয়েকটি কথা বিদ্রুপ,
কিছু কথা কটুক্তি,
কিছু কথা ঈশারার তীব্রতায় মুখ টিপে হাসে।
কিছু কথা বুঝতে পারলাম,
কিছু কথা অস্পষ্ট,
কিছু কথা আবার নোংরা,জঘন্য, অশ্রাব্য।
অনেক চেষ্টা করে তাদের কথাগুলো
বোঝার চেষ্টা করলাম।
তাদের কেউ বা বলছে --
"তুই কী ভাবে সফল হতে যাচ্ছিস? "
কেউ বা বলছে--
"আমাকে একটু সফল করে দিবি?"
কেউবা বলছে---
"তুই আমার কথাটা একটুও মনে রাখিস নি?"
তুই কী?তুই কেন? তুই কে?তুই?তুই?তুই???
সফলতার হাতছানিকে কিছুক্ষণ উপেক্ষা করে,
আমি ভাবলাম সাথে যত্নের।
-"এদের আমি কি উত্তর দেব?
কী উত্তর হবে এত প্রশ্নের?"
কিছুক্ষণ পরে আমি আমার নিজের আত্মাকে,
জিজ্ঞেস করলাম,
পরমাত্মাকে জিজ্ঞেস করলাম,
--"কী করব?কী উত্তর দেব?কীভাবে?কখন ?"
কেউ যেন বলে উঠল--
"আরে, ওরা তো তোর সফলতার,
কালো প্রতিচ্ছবি, কালো অকৃতঞ্জ প্যাঁচা"
ওদেরকে ঝেড়ে ফেলে দাও।"
আমি একবার কালো শক্তিকে বড় বড় চোখ করে বললাম- "চোপ্!! চো.....প..!!!!!"
দেখলাম কিছু কালো শক্তি আমার ব্রহ্ম তেজে, ছেড়ে চলে গেল,
কিছু রয়ে গেল।
যেগুলি রয়ে গেল, তা আমারই ষড়রিপুর নাম,
এগুলি যাওয়ার নয়,এগুলি অনন্ত বেনাম...
আমি আস্তে আস্তে আবার...
সাফ্যলের হাতছানিকে,
অনুসরন করতে লাগলাম..