কবিতা নিছক স্বাধীন
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২৩
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

নিছক স্বাধীন
************
সুজিত কুমার ভৌমিক

কী বললে যতীন খুড়ো?
আমরা হয়েছি স্বাধীন?
বয়সে তুমি বেড়ে গেছ,
বুদ্ধি এখনও যে ক্ষীন।।

রাজনীতি মোদের মাথা,
ওটাই যে ক্ষমতাসীন।
রাজনীতির কড়া চোখে,
এখন সবাই অধীন।।

আচ্ছা,তুমি পরখ করে,
নাও আমার কথা।
কালকেই চেঁচিয়ে বলো,
না পাওয়ার ব্যথা।।

সঙ্গে সঙ্গে সূচীছিদ্র,
কেস দেবেই নেতা।
ইহকাল পরকাল,
পিষতে হবে জাঁতা।।

এসব না হয় ছেড়ে দিয়ে,
বলতে পার জোরে?
-“এইযে এতই না দূর্নীতি,
কখন যাবে সরে?”

সপাট সপাটে পড়বে চড়,
তেমার বৃদ্ধ গালে।
লম্ফঝম্প করবে তোমার,
জীবন গাছে পালে।।

বিড়ি টেনে যতীন বললে-
“মোলিক অধিকার?”
পচা বলে -“বড়লোকদের,
বড়ই প্রাধিকার।।”

আরও সহজে বলি তোমায়,
-“বলতে পারবে কাল?
বড়লোকেরা বি পি এল;কেন,
গরীব ঠোকে কপাল?

কেন তারা সব কাজেতেই
বঞ্চিত হয়ে যায়?
কেন তাদের বাড়ীর টাকা,
আগে আটকে যায়?

চাকরী নেই হাহাকার,
বেকার বাড়ছে লাফিয়ে।
শাসক শুধু চাল গমে,
রাখছে মানুষ ভুলিয়ে।।

কল কারখানা বন্ধ পড়ে,
বন্ধ যুবক নসীব।
রাজনীতিরই সি.সি.টি.ভি,
বেঁধেই রেখেছে জীব।।

আসলে খুড়ো ভালো আছি,
কপাল কবরে বসে।
চুপচাপ, প্রতীকে ছাপ,
সব হারিয়ে শেষে।।

এখন আমার মনে হয়,
আমরা নিছক স্বাধীন।
এসবের চেয়ে ঢের ভালো,
নিকষ কালো পরাধীন।।”

guest
0 Comments
Newest
Oldest Most Voted