কবিতা আক্ষেপ
কবি বিএম সুজন হুসাইন
সময় ২২ সেপ্টেম্বর, ২০২৩, রাত
লিখার স্থান যশোর
কবিতার বিষয় আশা, প্রেম, বিরহ, মৃত্যু
Review This Poem

তুমি অন্য দিকে চেয়ে
আমি তোমার দিকে;

আমি স্বপ্ন দেখি তোমায় নিয়ে
তুমি সুখেই আছো অন্য কাউকে পেয়ে।

আমি রাত্রি জাগি তোমায় ভেবে
তুমি রাত্রি কাটাও অন্য কারও ভালোবাসায় মাতাল হয়ে।

আমার সব তোমায় ঘিরে
অথচ অন্য কেউ তোমার সবটা জুড়ে।

কত কথা! কত ব্যথা! সব ভুলে
তোমার দ্বারে আজও ঠাই দাঁড়িয়ে।

তুমি আমায় দেখেও দেখনি
বুঝেও বুঝো নি;

কি চাই আমি! কখনো জানতেও পারো নি।
হারিয়ে যাব আমি, ভেবেও ভাব নি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted