কবিতা বিদ্যাসাগর
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২৩
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

বিদ্যাসাগর
***********
সুজিত কুমার ভৌমিক

দয়ার সাগর বিদ্যাসাগর,
প্রনাম জানাই তোমায় ।
মরে অমর কালজয়ী তুমি,
স্নিগ্ধ প্রতিভায়।।

তোমার অভাব বুঝেছে বাংলা,
বুঝেছে নিখিল ভারত।
ওগো বাঙ্গালী তুমি যে মোদের,
গর্বের চির স্মারক।।

আঠোরশো কুড়ির ২৬ তারিখ,
সেপ্টেম্বর মাসে।
রেখেছিলে পা বঙ্গদেশে,
তুহিন শুভ্র ত্রাসে।।

মনের মধূর মাধবীলতায়,
শিক্ষা বিস্তারিলে।
সংস্কার রুপী সলিল রাশে,
জাতপাত সব ভুলে।।

বহুবিবাহের করাল চাবুক,
টানিয়া ধরিলে তুমি।
তোমারই স্পর্শে বিধবা তরুণী,
সরলা সুখাগামী।।

বেথুন সাহেব সঙ্গে নিয়ে,
করলে নতুন পন।
গড়ব সমাজ নারী শিক্ষায়,
স্নিগ্ধা শুভ্রা মন।।

ফল্গুরুপী হৃদয় নদে,
পূর্ন ভালোবাসায়।
দীন দরিদ্র পাপি তাপি,
বাঁধলে এক সুতায়।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted