কবিতা মন্দ ছেলে
কবি নজরুল ইসলাম খান
সময় সেপ্টেম্বর, ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, বাংলাদেশ
Review This Poem

মন্দ ছেলে
—————–
—নজরুল ইসলাম খান

মন্দ ছেলের গন্ধ ভীষণ ,
সবাই করে সন্দ।
কথায় কথায় তার সাথে তাই
লাগায় কেবল দ্বন্দ্ব ।
মন্দ ছেলের ফেরে যখন
ভালবাসার ছন্দ ।
দুষ্ট লোকের নষ্ট কান্ড
হয়ে যায় সব পন্ড ।

ভালো ছেলে সারাবেলা
ভদ্র থাকে মস্ত ।
একটুখানি বিপদ দেখলে
ভয়ে হয় যে ত্রস্ত ।
ভালো ছেলে নিজকে নিয়ে
থাকে বেশি ব্যস্ত ।
নিজের নিরাপত্তা থাকে
পরের হাতে ন্যস্ত ।

দেশ- সমাজের দুর্দিনে সেই
মন্দ ছেলের হস্ত ।
যুদ্ধ করতে অস্ত্র ধরে
সামনে থেকে পষ্ট ।
জগতের সব সংগ্রামে
মন্দ ছেলের রক্ত,
গড়ে তোলে অধিকারের
ভিতটা করে শক্ত ।

ভালোর সাথে পাশাপাশি
থাকুক না হয় মন্দ ।
ভালো- মন্দ মিলে ছড়াক
বাতাসে সুগন্ধ ।

১৭/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted