| কবিতা | সুপ্রভাত |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | অক্টোবর ২০২২, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, আশা, জীবনমুখী |
সুপ্রভাত
-------------
------নজরুল ইসলাম খান
দিনের শুরুতে হাতে রেখে হাত ,
এসো বলি সকলে সুপ্রভাত ।
জীবনের পথে যা আসুক আঘাত ,
পেরিয়ে যাব চির আঁধার রাত ।
মানব না হার কভু বিনা চেষ্টায় ,
ফেটে যায় যাক বুকের ছাতি তেষ্টায় ।
দেখে নিতে চাই কী আছে শেষটায় ,
ফিরতে যে চাই ঘরে জয়ের রেশটায় ।
সূর্য আলো দিবে ঘরে ঘরে ,
জীবনের সাফল্য আনব ধরে ।
খাব না তো মার আর পড়ে পড়ে ,
দীপ্ত শপথ নিলাম এক এক করে ।
১৮/১০/২০২২
টুটপাড়া, খুলনা