কবিতা অবকাশ -১০
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ অবকাশ
সময় ৩০শে আগস্ট ২০২৩
লিখার স্থান মোবারকপুর , নদিয়া
কবিতার বিষয় জীবনমুখী

অচূর্ণ হৃদয়ের অবগাহে জন্মহীন চঞ্চলা
চোখের ছেদে বেরঙীন আত্মসংভ্রম
চিন্তার পাঠশালায় একুশটি মৃতদেহ শায়িত
পরিচয় নেই -- তাঁদের।
গতিহীন নদী সমুদ্রজন্ম লাভ করতে পারে না
কেন পারে না ? ভূ-বিজ্ঞান অজস্র তত্ত্বের ভিত্তি প্রাচীর
আঙ্গুল দেখিয়ে আন্দোলন ভড়কে দেয়।

আমি অচ্ছেদ্য মানচিত্রে বিষের হেমন্ত শূন্যজারজ আঁকি
দেবতারা লেখে টিকে থাকার ব্রহ্মজাল - মানুষ পারে না জানতে
জানতে পারে না বলেই তো চোখের শত্রু বিষদর্পণ ;
কয়লা জ্বলে অভিযোগ মানুষের বিরুদ্ধে দেবতারা স্থিরময়।

ভিক্ষার আঁচল পেতে: আঁচলে জমে অশ্রুজল
পায়ের নিচ থেকে উবে যায় মাধ্যাকর্ষণ
মাথার উপর থেকে উবে যায় দেবতার হাত।

৩০.০৮.২০২৩
Copyright Reserved

guest
0 Comments
Newest
Oldest Most Voted