কবিতা শেষ লগ্নে
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
সময় 30 আগস্ট, 2023 , সকাল।
উৎসর্গ জীবন
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা জীবন সায়াহ্নে
কবিতার বিষয় জীবনমুখী, সমসাময়িক

কেমনে গেল বাল্য মোর হইল বৃথা যৌবন কেমনে করিল প্রৌঢ় মোরে গোপনে বৃদ্ধ জীবন।
সদা প্রসন্ন চিত্ত লয়ে কৈশোর এসেছিল ধেয়ে
যৌবন সদা সঙ্কুচিত লজ্জাবতী পানে চেয়ে।

প্রৌঢ়ত্ব আনে বিত্ত করি বিত্তবান
বার্ধক্য আপনি গাহে মৃত্যুর জয়গান।
কি পেলাম কি নাহি পেলাম তাহার গণনা
কেমনে করিব আমি সূত্র অজানা।

কত তরঙ্গ করিয়াছে খেলা জীবনে যৌবনে
কত সুধা খুঁজিয়াছি তরল সন্ধানে।
কত আশা পরাভূত হতাশা সমীপে
কত দীপ নির্বাপিত তমসা প্রতাপে।

প্রতিষ্ঠার পশ্চাতে ছুটি প্রতিষ্ঠিত জীবনে
কত বসন্ত হয়েছে পার প্রতিষ্ঠার টানে।
কোথা তার শেষ এ তো অশেষ
মরীচিকা ভ্রমে ঘুরে মরি ক্রমে
পথ নাহি পাই করিতে প্রবেশ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted