কবিতা হাসি
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
সময় 28 আগস্ট, 2023, সকাল
উৎসর্গ প্রকৃতি
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা ছাত্রীদের আনন্দ
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম
Review This Poem

যায় সে হাসি অট্টহাসি
কিসের হাসি ভেবে না পাই।
কিসের কথা মনেতে ব্যথা
হাসির ধারায় ফুটিতে চায়।

চকিত চোখে দেখেও না দেখে
হাসির বাণে বিঁধিতে চায়।
পিছনে পিছনে রহে সাবধানে
সমুখে হাসি গুটায়ে যায়।

তোমার লীলা তোমার খেলা
সহচরী নিয়ে পথে পথে চলা।
যায় এসে যায় পরীক্ষার বেলা
চিন্তায় হাসি অপসারে হায়।

দিনের পর দিন চলে যায়
তেমনি ক’রে যেমন ক’রে
প্রকৃতির ঐ ঋতু ফুরায়।
ফুরায় যখন অধ্যয়ন কাল
মনের হাসি মনেতে মিলায়।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted