| কবিতা | মন ভেঙে যায় |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | মার্চ ২০২২, সকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, বিরহ |
মন ভেঙে যায়
——————-
———নজরুল ইসলাম খান
ঘর ভেঙে যায় দুরন্ত ঝড়ে ,
মন ভাঙে না তবু ।
আবার উঠবে নতুন ঘর ,
ব্যত্যয় হবে না কভু।
মন ভেঙে যায় বিতৃষ্ণায় ,
সাধ জাগে না আর ।
আপনজনের নিস্পৃহতা,
সহ্য করা ভার ।
দূরের মানুষের গঞ্জনা ,
ভোলা যায় অকাতরে ।
ঘরের মানুষ দুঃখ দিলে ,
দাগ কাটে অন্তরে ।
অন্যায় করলে যে কোন বিচার
মাথা পেতে নেয়া যায় ।
বিনা দোষে বিরহ ব্যথা
মৃত্যুদন্ড যে প্রায় ।
সে কি পারতো না একান্তে আমায়
জানাতে তার ব্যথা ?
শাস্তি দিতো পরখ করে ,
সত্য কিংবা মিথ্যা ।
০২/০৩/২০২২
টুটপাড়া , খুলনা