কবিতা সন্ধ্যাটি আজ তারই তরে
কবি নজরুল ইসলাম খান
সময় মে ২০২২, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, প্রকৃতি

সন্ধ্যাটি আজ তারই তরে
--------------------------------
--------নজরুল ইসলাম খান

মেঘে ডাকে গুড়ু গুড়ু ,
বুকের মাঝে দুরুদুরু ,
বৃষ্টি বুঝি হল শুরু,
কাঁপছে কেন চোখের ভুরু ?

ছেলের বাবা বাইরে ,
মাথায় ছাতা নাইরে ,
মন উতলা তাইরে ,
খুঁজতে কোথায় যাইরে?

ভিজে ভিজে এলো ঘরে ,
প্রাণটি ফিরে পেলাম ধড়ে ,
বৃষ্টি নামুক মুষলধারে ,
সন্ধ্যাটি আজ তারই তরে ।

২২/০৫/২০২২
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted