| কবিতা | ব্যবধান |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | কবিতা মঞ্জরী |
| সময় | নভেম্বর ২০২১, বিকাল |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক |
ব্যবধান
----------------------
---------------নজরুল ইসলাম
তোমার আকাশ রৌদ্রোজ্জ্বল ,
আমার আকাশ মেঘলা।
তুমি চল সমভিব্যাহারে
আমি চলি একলা ।
তোমার পথ কুসুমাস্তীর্ণ ,
আমার পথ বন্ধুর।
তুমি আঁক আল্পনা ,
আমি আঁকি বিধুর ।
তুমি দেখ স্বপ্ন চোখে ,
আমি দেখি দুঃস্বপ্ন ।
তুমি কর সুখ বিলাস।
আমি থাকি উদ্বিগ্ন ।
তোমার আমার সমান্তরাল পথ,
কখনো যা মিলে না।
তুমি আমায় ভালোবাসলে ,
আমি ভাবি করুণা ।
ভালোবাসা তখনই হয়,
যখন রয়না ব্যবধান ।
তা না হলে ভালোবাসা,
হয় একদিন তিরোধান ।
১৪/১১/২০২১