| কবিতা | ভালোলাগা ভালোবাসা |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | কবিতা মঞ্জরী |
| সময় | নভেম্বর ২০২১, বিকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, সমসাময়িক |
ভালোলাগা ভালোবাসা
------------------------------
-------নজরুল ইসলাম
ভালোলাগা ভালোবাসা
থাকে না তো চিরকাল ।
সময়ের সাথে সাথে
হয় যে তা বানচাল ।
আজকে যা ভালো লাগে
কাল হয়ত লাগে না ।
অনুরাগ অনুভূতি
সব সময় জাগে না ।
আজ যাকে চোখে ধরে
কাল তাকে মনে হয় ,
দেখেছি সে যাকে আমি
এ বুঝি হায় সে নয় ।
শুধু চোখে ভালো লাগা
মোটে ভালোবাসা নয় ।
প্রকৃত ভালোবাসা
পৃথিবীতে কম হয় ।
হৃদয়ের ভালোবাসা
একদিনে যে হয় না ।
অকৃত্রিম ভালোবাসা
মরনে ও তা যায় না ।
০১/১১/২০২১
টুটপাড়া , খুলনা