কবিতা ভদ্রলোক
কবি নজরুল ইসলাম খান
সময় আগস্ট, ২০২২, সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, সমসাময়িক
Review This Poem

ভদ্রলোক
————
–নজরুল ইসলাম খান

রাস্তার মোড়ে ভখাটেরা ,
কলেজ পড়ুয়া মেয়ের হাত ধরে টানে ।
ভদ্রলোকেগুলো চেয়ে চেয়ে দ্যাখে,
আর চুপচাপ ফেরে ঘর পানে ।

রাজনৈতিক প্রতিহিংসায় প্রকাশ্য জনপথে,
দুর্বৃত্তরা তারুণ্যের প্রতীককে গুলি করে মারে ।
নিরেট ভদ্রলোকেরা তখনও শুধু দ্যাখে, এবং
নিজেকে বাঁচিয়ে সরে যায় অন্তরালে ।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে
এফোঁড়ওফোঁড় হয়ে যায় পথচারী ।
ভদ্রলোকেরা একনজর চেয়ে
নির্বিকার ফিরে যায় যার যার বাড়ি ।

পাড়ায় ডাকাত পড়ে প্রতিবেশীর ঘরে ,
পাশের ভদ্রলোকেরা নিজ নিজ দরজায়
খিল দিয়ে ভয়ে মরে ।

সিন্ডিকেটবাজরা অযথা পন্যের দাম বাড়িয়ে
লুটে নেয় জনতার পকেটের পয়সা ।
ভদ্রলোকেরা তবু মুখ খোলে না সহসা ।

জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করায়
বিপক্ষের নেতাকে খোঁজে পুলিশে ।
ভদ্রলোকেরা ধরিয়ে দিতে
সহযোগিতা করে তালাশে ।

কোন সচেতন ব্যাক্তি যদি এগুলো লিখে
সামান্য অনুভূতি সৃষ্টি করতে চায় মানুষের মনে।
ভদ্রলোকেরা ঝামেলার ভয়ে
এড়িয়ে যায় তা সন্তর্পণে ।

শেষে একে একে সব ভদ্রলোকের সাথে
ঘটে ঘটনাগুলো ।
অন্যরাও শুধু তখন চেয়ে চেয়ে দ্যাখে
অবলীলায় ওগুলো।

০৫/০৮/২০২৩
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted