কবিতা কাজের মূল্যায়ণ
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় নভেম্বর ২০২১, রাত
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী

কাজের মূল্যায়ণ
-------------------------
-------------নজরুল ইসলাম

কাননে কুসুম ফোঁটায় নিত্য যে মালী,
ঢের কাজ করেও থাকেনা প্রচার ।
নিজের কাজের সাথে করে মিতালী,
নীরবে করে কাজ অলক্ষ্যে সবার ।
কালে ভদ্রে করে যারা সামান্য কিছু ,
জগৎ জুড়ে চালায় হাক ডাক তার ।
কাজের চেয়ে ঘুরে নামের পিছু ,
বুক ফুলিয়ে চলে করে অহংকার ।
স্বার্থ শেষে তারা যায় মিলিয়ে ,
থাকেনা কাজের আর কোন অবশেষ।
নিভৃতে দেয় যারা নিজেকে বিলিয়ে ,
তাদের কর্ম থাকে চিরদিন অশেষ ।
২০/১১/২০২১
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted