| কবিতা | লাগামহীন মন |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | কবিতা মঞ্জরী |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম, বিরহ |
লাগামহীন মন
---------------------
------------নজরুল ইসলাম খান
আজকে কবিতা আর হলো না,
মন করেছে কে ছলনা ,
বৃষ্টি ভেজা দুর আকাশে
কেশ এলিয়েছে কোন ললনা!
মন চলে গেছে কোন অতীতে,
কার পিছে ছোটে দ্রুত গতিতে?
আমার মন তো আর নেই আমার ,
অবগাহন করছে মধুর স্মৃতিতে ।
এমনি কবে কোন বাদল দিনে ,
আমাকে নিয়েছিল সে চিনে,
এতদিন তারে আমি রাখিনি মনে ,
প্রতিশোধ নিবে আজ গুনে গুনে ।
প্রান্তে এসে এই অলস বেলায় ,
মন মেতেছে আমার এ কোন খেলায়?
বিরহী মনে আজ সেই কাছে ,
এতদিন রেখেছি যারে অবহেলায় ।
১৯/১০/২০২১
টুটপাড়া, খুলনা