কবিতা আজব শহর ঢাকা
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ সোনামণির ছড়া
সময় আগস্ট ২০২২ বিকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক

আজব শহর ঢাকা
--------------------------
-------নজরুল ইসলাম খান

আজব শহর ঢাকা ,
নেই কোথাও ফাঁকা ।
লোকে লোকে লোকারণ্য ,
যায় না তো পা রাখা ।
গাড়ির পরে গাড়ি,
চাকার পরে চাকা।
বিষাক্ত বাতাসে তার যে,
পুরোটাই ঢাকা ।
ইটের উপরে ইট,
তলার উপর তলা।
জীবনে বাড়ে তবুও
অপরিসীম জ্বালা ।
ছুটছে মানুষ উদ্দেশ্য তার
শুধু বেঁচে থাকা ।
ধান্দা শুধু একটা সবার
উড়ছে কোথায় টাকা ।
জন্ম থেকে এমনই যে ,
আজব শহর ঢাকা ।
তবু সবার প্রিয় সে যে,
স্মৃতি দিয়ে মাখা।

১৩/০৮/২০২২
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted