কবিতা দুষ্ট ছেলে
কবি নজরুল ইসলাম খান
সময় মার্চ ২০২২, সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, সমসাময়িক
Review This Poem

দুষ্ট ছেলে
—————–
—–নজরুল ইসলাম খান

মা মনির ঐ সাত রাজার ধন,
একটি মাত্র ছেলে।
সকল দুঃখ ভুলতে পারে ,
তাকে বুকে পেলে ।
ছোট্ট ছেলে দুষ্ট হলে ,
মিষ্টি লাগে ভারী ।
কথায় কথায় মায়ের সাথে ,
কেবল দেবে আড়ি।
নিত্য নতুন একটা করে,
খেলনা যে তার চাই ।
তা না হলে মনটি খারাপ ,
মুখেই কথা নাই ।
মাঝে মাঝে মা মনি তার,
আদর করে বকে।
কাঁদলে খোকা কোলে তুলে ,
চুমু খায় তার মুখে ।

০৯/০৩/২০২২
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted