| কবিতা | বলো |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, সমসাময়িক |
বলো
-------------
-----নজরুল ইসলাম খান
কলা গাছে কলা ধরে,
আম গাছে আম।
বলো শুনি দু' চারটি
টক ফলের নাম।
পায়ে দেয় আলতা ও
লিপস্টিক ঠোঁটে ।
বলো দেখি কোন ফুল
দিনমানে ফোটে ?
রুই -শোল বাস করে
খালবিল জুড়ে ।
বলো তো দেখা যায় না,
কোন্ মাছ পুকুরে ?
০৭/১০/২০২২
টুটপাড়া, খুলনা