কবিতা ধর্মে কারো আঘাত করো না
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ আহ্বান
সময় অক্টোবর ২০২১, সকাল
উৎসর্গ বাব- মা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী
Review This Poem

ধর্মে কারো আঘাত করো না
————————————–
———-নজরুল ইসলাম খান

ধর্মে কারো আঘাত করো না,
ধর্ম যার যার হৃদয়ের বিশ্বাস।
বিশ্বাস ভাঙলে বিশ্বাসীর
বন্ধ হয় যে নিঃশ্বাস প্রশ্বাস ।

নিজের বিশ্বাস অটুট রাখতে
বিশ্বাসীরা আত্মত্যাগ ও করে ।
থাকুক না যার যার বিশ্বাস নিয়ে ,
ক্ষতি কী তাতে জগতের পরে?

মানুষ তো নয় ফেরেশতা ,
যে চিন্তা করবে না স্বাধীনভাবে ।
ভিন্ন চিন্তা, ভিন্ন পথ,
সেই তো জগতের বৈচিত্র তবে ।

কোনটা সত্য, কোনটা মিথ্যা,
সে বিচার করবেন উপর ওয়ালা।
আমরা বিলাবো মানুষে মানুষে
ভালোবাসা আর শ্রদ্ধার মালা ।

স্বর্গের সুখ পাব কি না পরে,
সে বিষয় জানেন অন্তর্যামী ।
আমরা পারি পৃথিবীকে করতে ,
মানুষের শান্তির আবাসভূমি।

০৯/১০/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted