| কবিতা | সৃষ্টিশীলরা বেঁচে থাকে |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | বাব- মা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী |
সৃষ্টিশীলরা বেঁচে থাকে
——————————–
———-নজরুল ইসলাম খান
মানুষ নশ্বর, মৃত্যু মুছে দেয়
সব স্মৃতি চিরতরে।
সৃষ্টিশীলরা বেঁচে থাকে চিরকাল,
মানুষের অন্তরে শ্রদ্ধা ভরে।
অখ্যাতরা ও বিখ্যাত হয় ,
মহত কাজের স্পর্শ পেয়ে।
রাজা মহারাজা ও হারিয়ে যায়
চিণ্হ টুকু মুছে দিয়ে।
০৩/১০/২০২১