| কবিতা | ভীতু |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | জুন ২০২৩, সকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক |
ভীতু
----------
----নজরুল ইসলাম খান
বর্তমানে সমাজ নিয়ে ,
লিখতে কিছু ভয় পাই ।
লিখতে গেলে দেখব কখন ,
ধড়ে মুন্ডুটা নাই।
লেখার পরে দেখছি সবাই ,
পড়তেও খুব ভয় পায় ।
এতখানি ভয়ে থাকে,
লাইক কমেন্ট এড়িয়ে যায় ।
আমার চেয়ে অন্য সবাই ,
যখন এত ভীতু ।
লিখতে চেয়ে লিখলামই না ,
হয়ে রইলাম থিতু।
০৭/০৬/২০২৩