| কবিতা | জ্বর 🩺 হাসান মনজু |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দহনবেলা ⚪ প্রিয়জন প্রকাশন |
| সময় | জানুয়ারি ২০২২ |
| উৎসর্গ | নন্দিনী |
| লিখার স্থান | রাঙামাটি |
| কবিতার বিষয় | রূপক |
জ্বর🩺
কলমের কালি ফুটছে ফুটুক ,
কবির গায়ে জ্বর।
কাব্যের গায়ে কম্বল উঠুক,
সাবেকি আড়ম্বর।
তাপমাত্রা বাড়ছে বাড়ুক ,
দাঁতে ঠক ঠক সুর।
দরজায় কড়া নাড়ছে নাড়ুক ,
সাহারার দুপুর।
রক্ত মজ্জা কাঁপছে কাঁপুক ,
জ্বর একশ' তিন।
রিকটার স্কেলে কম্প মাপুক ,
পৃথিবী সঙ্গি হীন।