কবিতা শোক
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম, বিরহ, মৃত্যু
Review This Poem

আমি তোমাকে বহু জায়গায় খুঁজেছি
কিন্তু কোথাও পাইনি,
শেষ পর্যন্ত সারা বিশ্ব তন্নতন্ন করে খুঁজেছি
তবু কোথাও পাইনি।

সেদিন স্নান করার সময় গায়ে তেল মাখতে গিয়ে
হঠাৎই দুইহাত ধরে বুকটা চিরে ফেললাম,
দেখলাম-
ভিতরে তুমি রয়েছ।
এরপরে আর কিছু মনে নেই।
জ্ঞান ফেরায় দেখি রয়েছি হাসপাতালের বেডে শুয়ে।
আমায় ঘিরে রয়েছে পাড়ার কিছু ছেলে,
ওদের কথায় জানলাম, স্নানের সময় আমি নাকি দা দিয়ে বুক কেটে দিই আর জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই,
সেই আওয়াজ শুনেই আমায় এখানে নিয়ে আসে।
বিমল জানিয়েছিল- ডাক্তার বলছে, “রোগীর মাথায় গন্ডগোল আছে?”
তখন একসাথে সবাই বলেছিল, “হ্যাঁ সাহেব, ওনার স্ত্রী মারা যাবার পর থেকেই কেমন পাগল হয়ে গেছেন।”

guest
0 Comments
Newest
Oldest Most Voted