কবিতা আমার ক্যানারীর লাল খাঁচায়
কবি আজিজুল হক
সময় ৭/৬/২৩
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রতিবাদ, প্রেম
Review This Poem

****আমার ক্যানারির লাল খাঁচায়****
আজিজুল হক

আর একটু সময় দাও,প্রিয়!
তোমার আবহকালের বন্ধন ছিন্ন করব,
এ দুঃসাহস কোথায়?
আমি তো তোমার কোলেই ঠাঁই পেতেই এই ধরাধামে এসেছি,
শুধু আর ক’টা দিন!
তুমি বিশ্বাস কর,তোমায় ছেড়ে থাকতে ভালো লাগছে না আমার।
জীবনের কত রূপ দেখালে তুমি।
আমি নিজেই চাইনি তুমি হীন পৃথিবী টা আমার হোক,
এখানে মানুষ বাস করে, মনুষ্যত্ব নেই অন্তরে,
তোমার কোলে ঠাঁই নিতে হবে জেনেও সমস্ত স্বার্থ কে আকঁড়ে ধরার কি নির্লজ্জ প্রয়াস।
আমি ভাল নেই ,প্রিয়তম।
আমার কবর অপেক্ষা করে আছে আমার জন্য,
তুমিও সেখানে আমায় দেখতে চাইছ।
জানি, সময় প্রায় শেষ, তবুও আর ক’টা দিন না সময় দিলে!
আমি দেখে যেতে চাই আমার মৃত্যুর পর
লাশ হবে যে মানুষটি ,সেই মিছিলে ক’টা রাজপথের সংযুক্তিকরণ ঘটবে,
হাড়হিম করা সেই দৃশ্য গুলো আমি দেখি বারবার।
আমার মৃত্যুর পর আমার বিদ্যালয়ে হয়তো শোক সভা হবে , নিরবতা পালন হবে মৃত আত্মার জন্য,
তারপর মানিকের ক্যান্টিনে আমার সহকর্মীরা চায়ের তুফান তুলবে,
কেউ কেউ বলবে কত কথা ,কত না থাকা গুণের কথা,
কত না করা বদনামের কথা!
আমার ছেলেরা আমায় কবর দিয়ে ঘরে ফিরে খুঁজবে আমার ব্যাংক ব্যালেন্সের শিট,
আমার স্ত্রী মুখ ফিরিয়ে নেবে প্রতিদিনের মত ,
দু একজন সাংস্কৃতিক কর্মী আমার স্বনামে বদনামে মোড়ের চায়ের দোকানে দু একটা কথা বলবে হয়তো….
তারপর এভাবেই কবরে তখন তোমার কোলে আমি জান্নাত আর জাহান্নামের হিসেবের অঙ্ক কষব….
দেখা হবে কোন এক বিদ্রোহীর সাথে,
হয়তো তিনি তখন গাইছেন,* আমার আপনার চেয়ে…..*
কোন প্রান্তে হয়তো তখন কোনো তরুণ তুর্কির ,*ক্যানোরির লাল খাঁচায় গানের একটা কলির* মহিমান্বিত সুরে ভেসে আসবে মৃত্যুর দুয়ার ভেদ করে…
আমার কবরে তখন হয়তো ফুটবে আমার প্রিয় ফুল মাধবীলতা!
সেও হয়তো তখন কোনো এক বাঁশিওয়ালার নিত্যসঙ্গী..
পাহাড় ,জঙ্গলে সেও হয়তো হ্যাঁমলিনের বাঁশির সুরে খুঁজে বেড়াচ্ছে ব্যাঙ্গমার জিয়ন কাঠি..
আমি ওপার থেকে দেখে যাচ্ছি ভালোবাসার মৃত্যু..
বুকে মাথা রেখে কত মিথ্যে কথা বলার কত দুরন্ত কৌশল!
এর চেয়ে , হে মৃত্যু, প্রিয়তমা আমার,
আমার আরও জড়িয়ে ধর, আষ্টেপিষ্টে বেঁধে নাও আমায়..
অন্তত তুমি তো ভালোবাসার শেষ আশ্রয়।
আমি নাজিমের * মাটির বুক ফুরে উধগত অঙ্কুরের দুরন্ত কলরবে প্রিয়াতামাসুর নীল চোখে
শক, হূন,মোঘল , পাঠানের রক্ত চষে যারা ভণ্ডামির চাষ করে প্রতিদিন,তাদের নির্লজ্জ উল্লাস!
আর দেখব,
ইসরাফিলের শৃঙ্গারে বিদ্রোহী ভৃগু কেমন রণ সাজে সজ্জিত হয়ে তাজি বররাক আর মেরাজের সফর জুড়ে….
মানুষের গল্প বলছে, ভালোবাসার আত্মহনন কে প্রতিরোধের মন্ত্রে উজ্জীবিত করছে,
আমি সেদিন প্রিয়তমা মৃত্যু আমার,
তোমার বুকে মাথা রেখে ব্যাঙামা – ব্যাঙ্গমির গল্প শুনছি…
রাজপুত্ররা তখন মিছিল করছে শহর জুড়ে…..
আজিজুল হক
৭/৬/২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted