| কবিতা | অভিমান |
| কবি | লতিফুর রহমান প্রামানিক |
| উৎসর্গ | আমাকে |
| লিখার স্থান | চাতালে |
| সম্পৃক্ততা | অনুভব |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
এতো ছোট অভিমান আর ভালো লাগে না।
পাহাড়ের অভিমান দেখেছি শত শত বছর,
কাছাকাছি দাঁড়িয়ে।
রোজ রোজ মুখ দেখাদেখি হয়,
অথচ কখনো বুকের ভিতর টানে না।
মানুষ তো আর পাহাড় নয়।
অভিমান মানায় না।