| কবিতা | হিজড়া |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | অন্যান্য |
একটু সরে বসো তুমি
এত গায়ে গা লাগিয়ে বসে?
তোমার এলো চুল আমার পিঠে ঠেকছে
এতটাই সেঁটে আছ যে,
একেবারে ঢুকেই যাব তোমার শরীরে।
তখন আর তুমিও থাকবে না, আমিও নয়
বরং, সৃষ্টি হবে এক তৃতীয় লিঙ্গের মানুষ-হিজড়া।