কবিতা নুসরাত এই গানে বেঁচে থাক
কবি হাসান মনজু
উৎসর্গ নুসরাতকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা নুসরাতকে পুড়িয়ে হত্যা করার সময়
কবিতার বিষয় প্রতিবাদ

নুসরাত এই গানে বেঁচে থাক

এসো সংহত হই, আর নয় পরাজয়,
এই অহেতুক ভয় কেটে যাবে নিশ্চয়ই।
শুরু হোক তবে এবার শোধবােধ,
ভয় নয় আর গড়বো প্রতিরোধ।
ভয় নয় আর কোনো ভয় নয়।।

নিঃশঙ্ক চলো পথে নির্ভয়ে আজ,
এগিয়ে চলো ভুলে অহেতুক লাজ।
হাতে রাখো হাত এ যে সময়ের ডাক।
নুসরাত এই গানে বেঁচে থাক।
ভয় নয় আর মানিনা পরাজয়।।

ঐ আকাশে নতুন দিনের সূর্য হাসে,
দ্বিধাহীন পথ চলি দৃঢ় বিশ্বাসে,
মুঠি বাঁধা হাত, কন্ঠে আওয়াজ,
রুখে দাঁড়াবার সময় হলো আজ।
ভয় নয় আর মানবোনা পরাজয়।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted