| কবিতা | শীতের প্রতীক্ষা |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দু'চোখে যতো দাহ / নন্দিতা প্রকাশ |
| সময় | ডিসেম্বর ২০১৬ |
| উৎসর্গ | তারান্নুম মৌরীকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | বিলম্বে শীত এলো বলে |
| কবিতার বিষয় | প্রকৃতি |
শীতের প্রতীক্ষা
আসি আসি বলে আসেনি,
কুয়াশা মাখেনি সোয়েটার শাল,
এখনো পাতারা শিশিরে ভাসেনি,
বিরহী চিরচেনা শীতের সকাল
লেক পারে সৌখিন চিত্রগ্রাহক,
শীতের ভূমিকায় দারুন উচ্ছ্বসি ,
পরিযায়ী পাখি শীতের পত্রবাহক,
আবহাওয়া দপ্তরে দর কষাকষি
এ শহরে এখনো শীত আসেনি,
কেউ কেউ ঘরে শীত বেঁধে রাখে,
কুয়াশার আড়ালে অগ্রহায়ণ হাসেনি,
পৌষে তুমি এসো শীতের পোশাকে
কোথায় আলসে রোদ মাখা দিন?
ঋণপত্রে ঘনিয়ে আসা তারিখ, সময়,
দিনে দিনে বেড়ে চলে অনাদায়ী ঋণ,
প্রতীক্ষা, তাও তো খারাপ কিছু নয়