| কবিতা | সাজঘর |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দু পশলা রোদের মুাকুট / নন্দিতা প্রকাশ |
| সময় | ফেব্রুয়ারি ২০১৪ |
| উৎসর্গ | মাধবী মামনিকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | ঈশ্বরের প্রতি বিরক্ত হয়ে |
| কবিতার বিষয় | প্রতিবাদ |
সাজঘর
নকল এই সাজঘরের,
সব পোশাকই চেনা।
দিনে দিনে তোমার কাছে,
বাড়ছে কেবল দেনা।
নিত্য তুমি সাজাও রাজা,
বাজাও দোবাহার।
চিকের আড়ালে থাকো,
তুমিই প্রম্পটার।
নিষ্কৃতি দাও চাইনা এমন,
চক্রবৃদ্ধি ঋণ।
আমাকে দাও মহাজন,
নিজের একটি দিন।