| কবিতা | পূর্বাভাস |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | স্বরচিত নির্জনতা |
| সময় | ফেব্রুয়ারি ২০১৮ |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | ঘূর্ণিঝড়ের সময় |
| কবিতার বিষয় | প্রকৃতি |
পূর্বাভাস
অরণ্যের প্রতি এতো অনীহা,
সাগরের হলো মন খারাপ,
প্রকৃতির প্রতিশোধ স্পৃহা,
আমরা ভাবছি নিম্নচাপ
দরিয়াপুত্ররা অকুতোভয়,
ভেবেছে ওরা অতি প্রচার,
জাহাজ খুঁজেছে পোতাশ্রয়,
মোখা পালালো মিয়ানমার
মোখা তো আসেনি রুদ্রবেশে,
আবহাওয়াবিদের পূর্বাভাস,
নিভৃতে সে চলে গেলো এসে,
মুখও গোমরা করেনি আকাশ
গাছেরা নুয়ে আগলায় বুকে,
ঝড়ো হাওয়াদের তীব্র রোষ,
গাছ কেটেছি মনের সুখে ,
প্রকৃতির মনে অসন্তোষ
আমরা ওসব বুঝেও বুঝি না,
কতো নির্বিচারে কাটছি বন,
বনানী তবু মায়ের মতো
আগলায় বুকে সাইক্লোন