কবিতা দূরত্ব
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় ফেব্রুয়ারি ২০১৮
উৎসর্গ নন্দিনী
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় বিরহ
Review This Poem

দূ র ত্ব*

মস্তিষ্কে ঝাঁক ঝাঁক স্মৃতিপোকা
ঠিক যতটা দূরত্বে,
মেঘেরা উড়ে যায় নক্ষত্রের দিকে।
মনে পড়ে মানব সৃষ্টির তত্বে,
অকুতোভয় এক আধ্যাত্মিক কবিকে।

দূরপাল্লার পাশাপাশি সিটে,
নিশ্বাসের দূরত্বে।
স্রষ্টার উপাসনা মিটে,
আজান উলুর দূরত্বে।
হৃৎপিণ্ডের নিলয় আর,
অলিন্দের দূরত্বে।
মন্দিরে ঝুলন্ত ঘণ্টার,
অপসৃয়মান ধ্বনির দূরত্বে
অন্ধের বাড়ানো হাত আর,
অস্পৃশ্য শূন্যতার দূরত্বে

চৈত্রের দহন যেভাবে পোড়ায়
খরাদগ্ধ দিনে
বৈশাখী ঝড় যেভাবে ওড়ায়
নিয়তির বাড়ি চিনে
অক্ষরা মেরুতে মেরুতে টানে
বিষুবরেখা
সন্ধ্যারা পায় কি রাতে
গোধুলীর দেখা?
আমাদের গন্তব্য মফস্বলে
বিপরীত গামী ট্রেনে
আমাদের দূরত্ব ছুটে চলে
শহরের নাম বিচ্ছেদ জেনে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted