কবিতা আমি আর আসবো না তোমাদের মাঝে ফিরে
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ, মৃত্যু
Review This Poem

আমি আর আসবো না তোমাদের মাঝে ফিরে
বিদায় নিলাম-
থেকো তোমরা সুখে যেথায় আছ সবে।

দিয়েছি অনেক কষ্ট তোমাদের বারেবারে
এবার তা ভুলে যেও- আমায়ও ভুলো একেবারে ।

যখন আর থাকবো না জানি আমার কথা উঠবে-
বলবে তোমরাই ‘হয়েছে শেষ গিয়েছে আপদ’
সে কথার অভিশাপে পুড়ব আমি নরকের আগুনে জ্বলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted