কবিতা খেলায় মেতে খোকা
কবি মোঃ রুহুল আমিন
সময় মে,২০২৩ ইংরেজি
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

ব্যাগ ঝুলিয়ে খোকা যাবে
স্কুলের ঐ ঘরে,
লেখা পড়ায় পেট ভরিয়ে
ফেরে ধিন-ধিন করে,

বইয়ের চাপে ক্ষুধার ভারে
ক্লান্ত নাকি খোকা,
খাদক খোকা অবাক কান্ডে
মা’য়ে হলো বোকা।

আমোদ করে খেলতে থাকে
খেলনা গুলো নিয়ে,
মাথায় তোলে বাড়ি খোকা
হইহুল্লোড় দিয়ে।

বিড়াল ছানা লেজ গুটিয়ে
বসে খোকার পাশে,
খোকার খেলা দেখে বিড়াল
মুচকি মুচকি হাসে।

টিনের চালে পায়রা গুলো
বসে ঝাঁকে ঝাঁকে,
এসব দেখে খোকন সোনা
পায়রা গুলো ডাকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted