| কবিতা | ১৪৩০ |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | সমসাময়িক |
বঙ্গাব্দ চৌদ্দশ ত্রিশ
আসলো বছর---ফিরে,
ঢাক ঢোল আর বাজনা বাজে
সব আনন্দ ঘিরে---।
আয় ছেলেরা আয় মেয়েরা
মেলায় কে কে---যাবি?
মুড়ি-মুড়কি টেপা পুতুল
মন্ডা কিনতে পাবি---।
নাগরদোলা বাউল গানে
জমে বৈশাখ---মেলা,
পুতুল নাচ ও সাপের খেলায়
কাটবে সারা বেলা---।
ব্যবসায়ীরা হালখাতাটা
খুলে যত্ন---করে,
নববর্ষের আগমনে
পুরান হিসাব ধরে---।
পুরনো সব গ্লানি মুছে
নতুন বছর---আসে,
ধর্ম-বর্ণ বিভেদ ভুলে
খুশি চোখে ভাসে---।।