| কবিতা | সখ্য প্রীতির বীন |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৭ এপ্রিল, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | সমসাময়িক |
ঘর বাহিরে চলছে বেড়ে ঈদের আমেজ রোজ।
নিত্য নতুন আসছে জামা
কিনছে বাবা চাচ্চু মামা
’পড়লো কে বাদ!’ বলেই আবার হচ্ছে দ্বিগুণ খোঁজ।
হাসছে আড়ে দুইটা পেয়ে ফোকলা দাঁতে খোকা।
’পায়নি কি মা নতুন শাড়ি?
মুখটা বাবার ফ্রেশ না ভারি?’
ভাবছে খুকি তিনটা রেখে আস্ত সেজে বোকা।
এমনি ভাবে ক’দিন বাদেই আসবে খুশির দিন।
দৌড়ে কারো নয়তো হেঁটে
মিশতে শেষে কালের পেটে
বুক থেকে বুক পৌঁছে দিয়ে ‘সখ্য প্রীতির বীন’।