কবিতা জল
কবি পার্থ বসু
কবিতার বিষয় অন্যান্য, প্রকৃতি
Review This Poem

জল – কভু তুমি ধীর কভু অস্থির তুমি দুর থেকে দুরে অবিরত চলেছো বয়ে ,,
আবার কখনো বা তুমি ঝরে পড় এই নয়নের অশ্রু হয়ে।।

জল – তোমারই অপর নাম জীবন,,
কখনো তুমি বৃষ্টি হয়ে করো সৃষ্টি মধুর
কখনো বা প্লাবন।

জল – অম্বু অম্ভঃ: তুমি কখনো বা নীর,,
কখনো তুমি কঠিন বরফ ঐ বিশাল হিমাদ্রীর,
আবার কখনো তুমি ঘাসের আগায় ভোরের ও শিশির।

জল – তুমি তোয় বা পয়: সব যে তোমারই নাম,,
কখনো তুমি তৃষ্ণা মেটাও আবার কখনো তুমিই শ্রমিকের ঝরা ঘাম।

জল- তুমি কখনো পানি কখনো বা বারি,,
পাষাণ কন্যা তুমিই মা গঙ্গা,তাই মস্তকে ধারণ করেছে তোমায় জটাধারী।

জল – তুমি অর্ন: তুমি যে সলিল,,
একদিন বেলা শেষে, নিথর দেহ পুড়ে ছাই হয়ে তোমাতেই হবে যে বিলীন ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted