| কবিতা | মানুষ হই সবে |
| কবি | সামিয়া আক্তার |
মানুষ বাড়ছে জগৎ মাঝে---
ধর্মে কর্মে ভিন্ন ---সাজে
লোভ-লালসা যাচ্ছে বেড়ে---
রোজা হোক না এসব---ছেড়ে।
➖>
মানুষ যদি হই না ভবে---
লোভ-লালসা ছাড়ি---সবে
ফিতনা-ফ্যাসাদ নাহি করে---
নেকের পাল্লা নিজের---তরে।
➖>
মানুষ মোরা হই না কাজে---
আমল করি সকাল---সাঁঝে
হোক বাসযোগ্য খোদার জমিন---
নেকে ভর্তি হোকনা---কফিন।
➖>
আত্মশুদ্ধির এইনা মাসে---
পাপী জীবন চোখে---ভাসে
ইহকালের আমল নামা---
লোভের নেশায় হয়না---থামা।
➖>
ধর্ম মেনে কর্ম ফলে---
শাপ যে মুক্তি জীবন---বলে
লোভের মোহ থেকে দূরে---
মিথ্যা থেকে থাকলে---ঘুরে।।